ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

দিনাজপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০২২,  4:45 PM

news image

দিনাজপুরের খানসামা উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার হোসেনপুর ও সুবর্ণখুলীতে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর গ্রামের ওসমান গণির ছেলে শাহ আলম (৫০)  ও আংগারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ফজলুল হকের স্ত্রী মাজেদা বেগম (৪০)। মৃত শাহ আলমের স্ত্রী উম্মে কুলসুম বলেন, আমরা দুজনে নিজ বাড়ির বারান্দায় গাভির দুই সংগ্রহ করছিলাম।

এ সময় বজ্রপাতে আমার স্বামী আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত মাজেদা বেগমের পরিবারের সদস্যরা জানান, মাজেদা তার স্বামী ও দুই সন্তানের সঙ্গে নিজ জমিতে শসা তুলছিলেন  সেখানে বজ্রপাত হলে মাজেদা আহত হন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদা আক্তার ঢাকা পোস্টকে বলেন, এ রকম ঘটনা অনাকাঙিক্ষত। খবর পেয়ে সঙ্গে সঙ্গে মৃতদের পরিবারের খোঁজখবর নিয়েছি এবং আর্থিক সহায়তা দিয়েছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম