ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

দিনাজপুরে তাপমাত্রা নামল ৯ দশমিক ৮ ডিগ্রিতে

#

নিজস্ব প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০২২,  10:31 AM

news image

দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে তাপমাত্রা কমে ৯ দশমিক ৮ ডিগ্রিতে নেমেছে। গতকালও তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। চলতি বছরে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। জেলা আবহাওয়া অফিসের তথ্যমতে, হিমেল বাতাস আর ঘন কুয়াশায় দিনের বেলায়ও যানবাহন চালাতে হচ্ছে লাইট জ্বালিয়ে। চলতি সপ্তাহে জেলায় স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমবে। এ ছাড়া চলতি মাসেই জেলার ওপর দিয়ে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, রবিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। জেলায় ডিসেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা দ্রুত কমবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম