ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আবারও মিরাজের ঘূর্ণি-জাদু, জিতল গায়ানা গাজীপুরের যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা

দিনাজপুরের পুকুরের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১১ আগস্ট, ২০২২,  6:34 PM

news image

দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে আয়াত (৩) ও হাসান (৪) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের চেংগ্রাম নামক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু দুটি হলো, চেংগ্রামের মান্নান মিয়ার ছেলে আয়াত (৩) এবং ঠান্ডা মিয়ার ছেলে তানভীর হাসান (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন, ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু।পরিবার সূত্রে জানা গেছে, শিশু দুটি সকালে বাড়ির উঠানে খেলা করছিলো। খেলার একপর্যায়ে তারা সবার অজান্তে বাড়ির পাশে অবস্থিত পুকুরে পড়ে যায়। পরে তাদের অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পাশের পুকুরটিতে খোঁজার পর শিশু দু’টির লাশ পাওয়া যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম