ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

দারুণ জয়ে সিরিজে টিকে রইল ইংল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২৫,  5:10 PM

news image

বেন ডাকেট ও লিয়াম লিভিংস্টোনের বিস্ফোরক দুইটি ইনিংসের পরও বরুন চক্রবর্তীর দুর্দান্ত বোলিংয়ে খুব বড় হলো না ইংল্যান্ডের সংগ্রহ। তবে বোলারদের মিলিত অবদানে সেটাই যথেষ্ট প্রমাণিত হলো। দারুণ জয়ে সিরিজে টিকে রইল জস বাটলারের দল। রাজকোটে মঙ্গলবার (২৮ জানুয়ারি) তৃতীয় টি-টোয়েন্টিতে ২৬ রানে জিতেছে ইংল্যান্ড। ১৭২ রানের লক্ষ্য দিয়ে ভারতকে ১৪৬ রানে থামিয়ে দিয়েছে তারা। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুইটিতে কলকাতা ও চেন্নাইয়ে জিতেছিল স্বাগতিকরা। ঝড়ো ব্যাটিংয়ে শুরুতে পথ দেখিয়েছেন ডাকেট। মাঝের সময়টায় ইংলিশদের টেনেছেন লিভিংস্টোন। দারুণ বোলিংয়ে ৫ উইকেট নিয়ে সফরকারীদের ইনিংস অনেক বড় হতে দেননি বরুন। দল হারলেও বল হাতে অসামান্য নৈপুণ্যের জন্য ম্যাচের সেরা হয়েছেন ভারতের এই স্পিনার। ভারতের হয়ে এই সংস্করণে প্রথম ৬ ম‍্যাচে কেবল ২টি উইকেট পেয়েছিলেন ভারুন। গত অক্টোবরে প্রায় তিন বছর পর ফিরে ১০ ম‍্যাচে পেলেন ২৭ উইকেট। রান তাড়ায় ভারতকে পথ দেখাতে পারেননি কেউ। কারও ব্যাট থেকে আসেনি বড় ইনিংস। জেমি ওভারটন ও আদিল রশিদের চমৎকার বোলিংয়ে দারুণ জয় পেয়েছে ইংল্যান্ড।

আগামী শুক্রবার পুনেতে হবে চতুর্থ টি-টোয়েন্টি।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ১৭১/৯ (সল্ট ৫, ডাকেট ৫১, বাটলার ২৪, ব্রুক ৮, লিভিংস্টোন ৪৩, স্মিথ ৬, ওভারটন ০, কার্স ৩, আর্চার ০, রাশিদ ১০*, উড ১০*; শামি ৩-০-২৫-০, পান্ডিয়া ৪-০-৩৩-২, ওয়াশিংটন ১-০-১৫-০, বরুন ৪-০-২৪-৫, বিষ্ণই ৪-০-৪৬-১, আকসার ৩-০-১৯-১, অভিশেক ১-০-৪-০)

ভারত: ২০ ওভারে ১৪৫/৯ (স্যামসন ৩, আভিশেক ২৪, সুরিয়াকুমার ১৪, তিলাক ১৮, পান্ডিয়া ৪০, ওয়াশিংটন ৬, আকসার ১৫, জুরেল ২, শামি ৭, বিষ্ণই ৪*, ভারুন ১*; আর্চার ৪-০-৩৩-২, উড ৩-০-২৯-১, কার্স ৪-০-২৮-২, লিভিংস্টোন ১-০-১১-০, রাশিদ ৪-০-১৫-১, ওভারটন ৪-০-২৪-৩)

ফল: ইংল্যান্ড ২৬ রানে জয়ী

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: বরুন চক্রবর্তী

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম