ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

দারুণ জয়ে দুইয়ে উঠে এলো বার্সেলোনা

#

স্পোর্টস ডেস্ক

১৪ মে, ২০২৪,  4:37 PM

news image

আগেই হাতছাড়া হয়েছে লা লিগার শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নিশ্চিত হয়েছে। তাই লিগের বাকি ম্যাচগুলোতে নতুন করে কিছুই পাওয়ার নেই বার্সেলোনার। তবে সান্ত্বনা হিসেবে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে উঠেছে জাভি হার্নান্দেজের দল। সোমবার (১৩ মে) রাতে ম্যাচের শুরুর দিকে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি বার্সা। তবে ক্রমেই খোলস ছেড়ে বেরিয়েছে জাভির শিষ্যরা। ম্যাচের পঞ্চম মিনিটে সোসিয়েদাদই প্রথম সুযোগ পেয়েছিল। তবে নিখুঁত ফিনিশিংয়ের অভাবে লক্ষ্যভেদ করতে পারেননি শেরালদো বেকার। ক্রসবারের ওপর দিয়ে চলে যায় তার শট। অবশেষে ৩৯তম মিনিটে এগিয়ে যায় বার্সা। লেভানডোভস্কির থ্রু-পাস থেকে ইয়ামালকে খুঁজে নেন গুন্ডোগান। এরপর চমৎকার ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই তরুণ ফুটবলার। চলতি লা লিগায় এটি তার পঞ্চম গোল। এরপর ম্যাচের ইনজুরি টাইমে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। ভিএআরে হ্যান্ডবল ধরা পড়ায় পেনাল্টি পায় বার্সা। সেই সুযোগই কাজে লাগান এই ব্রাজিলিয়ান। এই জয়ে ৩৫ ম্যাচে ২৩ জয় ও ৭ ড্রয়ে বার্সার পয়েন্ট ৭৬। সমান ম্যাচে জিরোনার পয়েন্ট ৭৫। অন্যদিকে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৯০।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম