ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

দাম বাড়লো বিপিএলের প্লে-অফ টিকিটের

#

ক্রীড়া প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২৩,  7:56 PM

news image

শেষ হয়েছে বিপিএলের লিগ পর্ব। আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে উত্তেজনা ঠাসা প্লে-অফের খেলা। মাঠের খেলায় যেমন বাড়তে চলেছে উত্তেজনা তেমন বেড়ে গেলো প্লে-অফের টিকিটের দামও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতি দিয়ে বিপিএলের প্লে-অফ টিকিটের দাম বাড়ানোর ঘোষণা দিয়ে নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে। বিপিএলের প্লে-অফের টিকিটের নতুন করে নির্ধারিত মূল্য অনুযায়ী সর্বনিম্ন টিকিটের দামে ১০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা বাড়ানো হয়েছে। লিগ পর্বে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ছিলো সর্বনিম্ন ২০০ টাকা। প্লে-অফের জন্য নতুন নির্ধারিত দামে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট মূল্য নির্ধারণ হয়েছে ৩০০ টাকা। লিগ পর্বে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ছিলো সর্বোচ্চ ১৫০০ টাকা, প্লে-অফে যা বেড়ে হয়েছে ২০০০ টা এছাড়া, নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিট ৪০০ টাকা এবং ক্লাব হাউজের টিকিট পাওয়া যাবে ৮০০ টাকায়। ভিআইপি স্ট্যান্ডের তিকিটের নতুন মূল্য নির্ধারিত হয়েছে ১৫০০ টাকা। শের-ই-বাংলা জাতিয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে আজ এবং ম্যাচের দিন পাওয়া যাবে বিপিএলের প্লে-অফের টিকিট। টিকিট বিক্রি হবে সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।  আগামীকাল প্লে-অফের প্রথম খেলায় এলিমিনেটরে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। দ্বিতীয় খেলায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম