ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি এবার বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

দাম কমানোর গেম খেললে চামড়া বিদেশে রপ্তানির অনুমতি দেওয়া হবে

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২৩,  9:27 PM

news image

ট্যানারি ব্যবসায়ীরা ইচ্ছা করে দাম কমানোর গেম খেললে চামড়া বিদেশে রপ্তানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার (২৫ জুন) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। বাণিজ্যমন্ত্রী বলেন, যখনই চামড়া রপ্তানির অনুমতি দিই, তখনই দামের কিছুটা উন্নতি হয়। এ বছরও কারসাজির মাধ্যমে দাম কম দেওয়া বা চামড়া না নেওয়ার চেষ্টা করলে ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমোদন দেব। তিনি বলেন, চামড়ার দাম মনিটরিং করা প্রায়োজন। জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে একটা মনিটরিং কমিটি আছে। তারা এটি দেখভাল করবে। টিপু মুনশি বলেন, রাষ্ট্রীয় কোষাগারে চামড়া নিয়ে রাখলে ১০ শতাংশ চামড়াও রক্ষা করা যাবে না। কারণ আমাদের তেমন কোনো সিস্টেম ডেভলপ করেনি। চলতি বছর চামড়ার নতুন দাম নিয়ে মন্ত্রী বলেন, এ বছর ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া বিক্রি হবে ৫০ থেকে ৫৫ টাকায়। ঢাকার বাইরে বিক্রি হবে ৪৫ থেকে ৪৮ টাকায়। এ ছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়ার দাম ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম