ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে ২০০০পিস ইয়াবাসহ আটক ২

#

নিজস্ব প্রতিনিধি

১০ মে, ২০২২,  4:01 PM

news image

কুমিল্লার দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাস স্ট্যান্ড এলাকা   থেকে  ২০০০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মাইজপাড়া গ্ৰামের মৃত: মমিনের ছেলে নাহিদ ইসলাম হৃদয় (৩০), অন্য জন হলেন, চান্দিনা উপজেলার সব্দুলপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রকিব চৌধুরী (৩২)। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলামের নির্দেশনায়  উপ-পরিদর্শক রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গৌরীপুর বাস স্ট্যান্ড এলাকার  ফুটওভার ব্রিজের নিচে গাড়ী তল্লাশি কালে দৌড়ে পালানোর সময় মঙ্গলবার (১০ মে) সকাল ৬.১৫ মিনিটের দিকে তাদের কে আটক করা হয়। এবিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলাকালীন সময়ে দৌড়ে পালানোর সময় মাদক ব্যবসায়ী নাহিদ ইসলাম হৃদয় ও রকিব চৌধুরীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। তাদেরকে সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম