ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

দলে যোগ দিলেন সাকিব, জয়ের দেখা পেল গায়ানা

#

স্পোর্টস ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২২,  4:21 PM

news image

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজেদের প্রথম ছয় ম্যাচের মধ্যে মাত্র একটি জয় পায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দিতেই দ্বিতীয় জয়ের দেখা পেল দলটি। এই নিয়ে সাত ম্যাচে দুইটি জয় তুলে নিয়েছে গায়ানা । নিজের সাবেক দল জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে চলতি মৌসুমে প্রথম মাঠে নামে সাকিব। বল হাতে শেষ ওভারে দুর্দান্ত ছিলেন টাইগার কাপ্তান। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মাঠে গড়ায় ম্যাচটি। প্রভিডেন্সে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জ্যামাইকার অধিনায়ক রভম্যান পাওয়েল। এই ম্যাচ দিয়ে সাকিবের সঙ্গে নতুন আসর শুরু করেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজও।

আসরে নিজেদের প্রথম ম্যাচেই গোল্ডেন ডাক মারেন এই দুই ক্রিকেটার।  ওপেনিংয়ে নেমে নিজের প্রথম বলেই সাজ ঘরে ফেরেন গুরবাজ। চার নম্বরে নামা সাকিবও খুলতে পারেননি রানে খাতা। তবে শাই হোপের ৪৫ বলে ৬০, ওডিন স্মিথের ১৬ বলে ৪২ ও কিমো পলের ১২ বলে গড়া ২৪ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলে গায়ানা।  জয়ের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরুর আভাস দিয়েও ব্যাটিং বিপর্যয়ে পড়ে জ্যামাইকা। ওপেনার ব্রেন্ডন কিং একাই একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন। ইনিংসের শেষ পর্যন্ত একাই লড়ে গেছেন তিনি। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম শতকও। সতীর্থদের ভালো সমর্থন পেলে হয়তো দলকে জেতাতে পারতেন ব্রেন্ডন। ইনিংসের দ্বিতীয় ওভারে বল পাওয়া সাকিব নিজের প্রথম ২ ওভারে ১৯ রান খরচ করেন। তৃতীয় ওভারে খরচ করেন ৯ রান। তবে দারুণভাবে ঘুরে দাঁড়ান নিজের শেষ ওভারে। ১৬তম ওভারে বল হাতে নিয়ে মাত্র ২ রানের খরচায় শিকার করেন ফাবিয়ান অ্যালেনের উইকেট। ৪ ওভার বল করে এই একটি উইকেট শিকার করেছেন ৩০ রানের খরচায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম