ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী ইশরাক ভাইয়ের মতলব ভালো ছিল: নাসীরুদ্দীন পাটওয়ারী দূর্গাপূজা উপলক্ষে হিন্দু মা-বোনদের শাড়ি ও পূজা মন্ডপ গুলোতে নগদ অর্থ প্রদান করেন এমপি মোশাররফ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি মন্ত্রিসভার কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে: অ্যাটর্নি জেনারেল সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাশিয়ার জন্য যুদ্ধে নেমে প্রাণ দিলেন বাংলাদেশি তরুণ ক্যানসার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী গাড়ি থেকে নিজেই সরকারি লোগো খুললেন ইশরাক দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুরে বিএনপির ৪ নেতা বহিষ্কার

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২৫,  4:43 PM

news image

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুরে বিএনপির চার নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বহিষ্কৃতরা হলেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম