ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান গ্রেফতার

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ নভেম্বর, ২০২৫,  8:33 PM

news image

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হোয়াং কিয়ো-আন ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএস) সাবেক প্রধান চো তে-ইয়ং-কে গ্রেফতার করা হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরের সামরিক আইন ঘোষণার ঘটনায় তাদের গ্রেফতার করা হয়। রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইয়নহ্যাপ জানিয়েছে, বিদ্রোহে উসকানি দেওয়ার জন্য হোয়াংকে এবং গোয়েন্দা আইনের লঙ্ঘন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চো তে-ইয়ং-কে বুধবার গ্রেফতার করা হয়। সামরিক আইন ঘোষণার পর জাতীয় পরিষদের স্পিকারকে গ্রেফতার করতে ফেসবুকে আহ্বান জানান হোয়াং এবং নির্বাচনী জালিয়াতদের নির্মূলের দাবি তোলেন। অন্যদিকে, চো-ইয়ং এর বিরুদ্ধে আনিত অভিযোগে বলা হয়েছে, তিনি সামরিক আইন ঘোষণার পরিকল্পনা জানলেও তা জাতীয় পরিষদকে জানাননি। এদিকে সামরিক অভ্যুত্থানের ঘটনায় মূল অভিযুক্ত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বর্তমানে কারাগারে বিচারাধীন আছেন। তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনা হয়েছে যে, তিনি উত্তর কোরিয়ায় গোপনে ড্রোন পাঠিয়ে সংঘাত উসকে দিতে চেয়েছিলেন, যাতে নিজের সামরিক শাসনকে বৈধতা দিতে পারেন। ইউন ক্ষমতায় থাকাকালীন সেনা পাঠিয়ে সংসদ নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন তবে ব্যর্থ হন। এ ঘটনায় তিনি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম কর্মরত অবস্থায় গ্রেফতার হওয়া প্রেসিডেন্ট। বর্তমানে তার স্ত্রী কিম কিয়ন-হিও দুর্নীতির মামলায় কারাগারে আছেন। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম