ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সুখবর পেল বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

১০ জুন, ২০২৪,  6:05 PM

news image

শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় জয়ের পর এবার বাংলাদেশের সামনে দক্ষিণ আফ্রিকা চ্যালেঞ্জ। সুপার এইটের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে এই ম্যাচে জয় পাওয়ার গুরুত্বপূর্ণ শান্তদের জন্য। নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে মাঠে নামার আগে বড় সুখবর পেল বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন শরিফুল ইসলাম। এ কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলা হয়নি তার। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে শরিফুলের ফিটনেস নিয়ে সুখবর দিলেন চান্ডিকা হাথুরুসিংহে। আগের থেকে ভালো অবস্থানে আছেন এই পেসার। গতকাল রোববার (৯ জুন) চোট কাটিয়ে প্রথমবারের মতো অনুশীলন করতে দেখা যায় তাকে। তবে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলবেন কি না, সেই বিষয়টি এখনও নিশ্চিত নয়। হাতে ছয়টি সেলাই করা শরিফুল যদিও গতকাল স্টিচ ছাড়া বোলিংও করেছেন। তার অনুশীলন পর্যবেক্ষণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচের উইকেট দেখেই একাদশ ঠিক করবে টিম ম্যানেজমেন্ট। ম্যাচের আগে হাথুরুসিংহে বলেন, 'শরিফুল আজকে বোলিং করেছে। আজকে সে অনেকটাই ফিট। যদিও আরও ফিট হওয়া বাকি আছে। তার বোলিংও ভালো। সে কোনও স্টিচ ছাড়া আজ বোলিং করছে। আমি আশা করছি আজকের পর থেকে সে সিলেকশানের জন্য এভেইলএভেল হবে।' শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে দারুণ ছন্দে ছিলেন তাসকিন-মুস্তাফিজরা। যদি শেষমেশ শরিফুলকে দক্ষিণ্ আফ্রিকার বিপক্ষে খেলানো হয়, তবে একাদশ থেকে বাদ পড়তে পারেন আরেক পেসার তানজিম হাসান সাকিব। তিনিও গত ম্যাচে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম