ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ আফ্রিকার আইসিসি ট্রফি খরা কাটিয়ে ওঠার আশায় স্মিথ

#

স্পোর্টস ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২৫,  4:57 PM

news image

কোনও আইসিসি টুর্নামেন্টে আরেকটি ফাইনালে খেলাই দক্ষিণ আফ্রিকার জন্য অধরা ছিল বছরের পর বছর ধরে। সেই প্রতীক্ষার অবসান হয়েছে। তবে আরেকটি ট্রফির স্বাদ এখনও মেলেনি। এই বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়ে সেই খরা কাটবে বলে আশাবাদী দেশটির সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। ১৯৯৮ সালে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আইসিসি নকআউট ট্রফি (বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি) জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর থেকে আর কোনো আইসিসি ট্রফি তারা জিততে পারেনি। দক্ষিণ আফ্রিকার সেই দীর্ঘ ট্রফি খরা কাটতে পারত গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সাতবার বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর সেবার ফাইনালে পা রাখে তারা। কিন্তু ভারতের বিপক্ষে ৬ উইকেট হাতে রেখে শেষ ৫ ওভারে ৩০ রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হয় প্রোটিয়ারা। গত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয় দক্ষিণ আফ্রিকার নারী দলেরও। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি। জুনে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির কমিশনার স্মিথ পিটিআইকে বললেন, ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় যৌথভাবে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আগেই ট্রফি খরা কাটবে তাদের। দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু হবে ২১ ফেব্রুয়ারি, করাচিতে আফগানিস্তানের বিপক্ষে লড়াই দিয়ে। স্মিথ বলেন, “আশা করি, ২০২৭ বিশ্বকাপের আগেই আমরা অনেক অপেক্ষার অবসান ঘটাব চ্যাম্পিয়ন্স ট্রফি ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়ে। তবে দক্ষিণ আফ্রিকা যদি ঘরের মাঠে দর্শকদের সামনে বিশ্বকাপ জিততে পারে, তাহলে সেটা হবে দারুণ ব্যাপার। আগামী তিন বছর আমাদের স্টেডিয়াম, পিচ এবং আমাদের ক্রিকেট ইকোসিস্টেম উন্নত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে চাই আমরা, যাতে ২০২৭ বিশ্বকাপ আয়োজনের সময় আমরাই ফেভারিট থাকি।”


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম