ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১২ মার্চ, ২০২২,  12:43 PM

news image

নেত্রকোনা সদর উপজেলায় সড়কে থেমে থাকা সিমেন্টবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি পিকআপ ভ্যান। এতে পিকআপ ভ্যানে থাকা দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- কলমাকান্দা উপজেলার শুনই আমবাড়ী গ্রামের আজিজ বেপারীর ছেলে তরিকুল ইসলাম (৩৫)। পুলিশ ও স্থানীয়রা জানায়, সিমেন্টবোঝাই ট্রাকটি উপজেলার সাকুয়া বাজার সংলগ্ন পিডিবি গ্রিডের সামনে বিকল হয়ে যায়। এ অবস্থায় সড়কের পাশে থামিয়ে ট্রাকটি মেরামত করা হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী ডিম পরিবহনকারী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং এতে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরেকজন।নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আজমেদ জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম