ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, মা-মেয়ে গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২০ মার্চ, ২০২৫,  5:03 PM

news image

বরগুনায় এক আসামিকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে উপজেলা মহিলা দলের সভানেত্রী ও তার মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃতরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার মহিলা দলের সভানেত্রী ইসরাত জাহান শিরীন (৪০) ও তার মেয়ে সারজিনা মিম (২৩)।  বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।  মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার  দিকে বরগুনা শহরের মসজিদ মার্কেট মিজান টাওয়ার এলাকা থেকে সোহান নামের একজন আসামিকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসার কিছুক্ষণ পরে সোহানের শাশুড়ি ইসরাত জাহান শিরীন ও তার মেয়ে থানায় এসে সোহানকে গ্রেফতারের বিষয়ে জানতে চেয়ে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পরে।  এক পর্যায়ে শাশুড়ি ও মেয়ে মিলে সোহানকে জোরপূর্বক ছিনিয়ে নেয়ার চেষ্টাসহ পুলিশের সাথে অশোভন আচরণ করে। পুলিশ রাত ১০টার দিকে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মা ও মেয়েকে গ্রেফতার করে। গত মঙ্গলবার রাতে বরগুনা থানা হাজতখানার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিয়মিত মামলার আসামি মো. সোহানকে থানায় আনার কিছুক্ষণ পর পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী ইসরাত জাহান শিরিন ও তার মেয়ে সারজিনা মিম থানায় প্রবেশ করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় তারা পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ করা হয়।   বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে তাদের দুইজনকে আটক করা হয়েছে। পরে পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে মামলা দিয়ে বুধবার (১৯ মার্চ) তাদের আদালতে পাঠানো হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  তবে এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা সন্দেহ প্রকাশ করেছেন। পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, আমি মনে করি না যে একজন নারী থানায় গিয়ে আসামি ছিনতাইয়ের মতো কাজ করবেন। আমরা বিষয়টি খতিয়ে দেখব। যদি অন্যায়ভাবে কিছু হয়ে থাকে তাহলে আমরা এর নিন্দা জানাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম