ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুর-১০ নম্বরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল ঢাকায় কমে যাচ্ছে বাসের রুট, ৯৮ থেকে হচ্ছে ৩২ চার দশক পর ফিরছে ‘গ্রাম সরকার’, কাজ করবে যেভাবে শতভাগ ফেল করা কলেজ নিয়ে পরিকল্পনা কী, জানালেন শিক্ষামন্ত্রী এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত অকৃতকার্যদের পরীক্ষা ১ মাসের মধ্যে: মাহদী আমিন এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে: বিরোধীদলীয় নেতা পাসের হার কমলো ৬.৭১ শতাংশ কাল থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন

থানচিতে র‌্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি

#

নিজস্ব প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি, ২০২৩,  4:38 PM

news image

বান্দরবানের থানচি উপজেলায় রেমাক্রি ব্রিজের কাছে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে রেমাক্রিতে অভিযান শুরু করলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গি ও সন্ত্রাসী সংগঠনের সদস্যরা। পরিচালক আ ন ম ইমরান খান জানান, থানচির রেমাক্রি ব্রিজের কাছে মঙ্গলবার ভোর থেকে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের গুলিবিনিময় চলছে। এই অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম