ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হেরোইন পাচারের ট্রানজিট কক্সবাজার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১২ দোকান আগুনে পুড়ে ছাই শ্রমিক অসন্তোষ: আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ, ৭টিতে ছুটি ঘোষণা সাভারে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক শীতে পর্যটক বরণে প্রস্তুত সিলেট সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ ইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘ

থাই সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ায় বাস্তুচ্যুত পাঁচ লক্ষাধিক মানুষ

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২৫,  5:12 PM

news image

থাইল্যান্ডের সঙ্গে টানা দুই সপ্তাহের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের কারণে কম্বোডিয়ায় ৫ লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে জানায়, ‘বর্তমানে নারী ও শিশুসহ ৫ লাখেরও বেশি কম্বোডিয়ান নাগরিক চরম দুর্ভোগে রয়েছেন। থাইল্যান্ডের এফ-১৬ যুদ্ধবিমান থেকে চালানো গোলাবর্ষণ, রকেট হামলা ও বিমান হামলা থেকে বাঁচতে তারা ঘরবাড়ি ও স্কুল ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।’ বিবৃতিতে আরও বলা হয়, এখন পর্যন্ত মোট ৫ লাখ ১৮ হাজার ৬১১ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে, থাইল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পুনরায় শুরু হওয়া এই সীমান্ত সংঘাতের কারণে থাইল্যান্ডেও প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সূত্র: দ্য হিন্দু

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম