ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

থাইল্যান্ডে বিপক্ষে জিতলেই বিশ্বকাপের মূল আসরে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২২,  4:33 PM

news image

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নাটকীয় ভাবে হেরে গেছে জিম্বাবুয়ে। তবে হারের পরও বিশ্বকাপে যাওয়ার ম্যাচে ‘বি’ গ্রুপ সেরা হওয়া দলটি খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে, ‘এ’ গ্রুপের সেরা দল বাংলাদেশ মুখোমুখি হবে রান রেটে জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে পড়া থাইল্যান্ডের। আবু ধাবিতে বুধবার (২১ সেপ্টেম্বর) শেষ হয় গ্রুপ পর্বের লড়াই। ‘এ’ গ্রুপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে বাংলাদেশ।

স্কটল্যান্ডকে হারিয়ে সেরা চারে তাদের সঙ্গী হয় আয়ারল্যান্ড। ‘বি’ গ্রুপে শেষ বলে বাউন্ডারি হজম করে আমিরাতের কাছে ৪ উইকেটে হেরে যায় জিম্বাবুয়ে। একই সময়ে হওয়া অন্য ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ১২ রানে হারায় থাইল্যান্ড। জিম্বাবুয়ে ও থাইল্যান্ডের পয়েন্ট সমান- ৪। তবে রান রেটে পিছিয়ে থাকায় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) প্রথম ম্যাচে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল বাংলাদেশের বিপক্ষে খেলবে থাইল্যান্ড। পরের ম্যাচে খেলবে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ফাইনালে যাওয়া দুই দলই খেলবে মূল আসরে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম