ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

থমথমে নয়াপল্টন, প্রবেশমুখেই চলছে পুলিশের তল্লাশি

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর, ২০২২,  5:05 PM

news image

বিএনপি ও পুলিশের গতকালের সংঘর্ষের পর, অনেকটাই থমথমে রাজধানীর নয়াপল্টন ও আশপাশের এলাকা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে নাইটিঙ্গেল ও ফকিরাপুল মোড়ে ব্যারিকেড বসিয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ করেছে পুলিশ। পরিচয়পত্র ছাড়া কাউকে এলাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। স্থানীয়দের প্রবেশ করতেও দেখাতে হচ্ছে পরিচয়পত্র। সকাল থেকে বন্ধ রয়েছে দোকানপাট, বিপনীবিতান, অফিস ও ব্যাংক। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ কোনো নেতাকর্মী দেখা যায়নি। নয়াপল্টন-জুড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের দাবি, জনগণের নিরাপত্তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে হামলা, হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম