ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন

#

স্পোর্টস ডেস্ক

০৫ অক্টোবর, ২০২২,  8:30 PM

news image

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের অপর দুই দল হলো পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ড। বুধবার উন্মোচন করা হলো এই সিরিজের ট্রফি। সিরিজটি নাম রাখা হয়েছে ‘বাংলা ওয়াশ টি-টোয়েন্টিআই সিরিজ’। ট্রফি উন্মোচনের সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও বাংলাদেশের নুরুল হাসান সোহান। অধিনায়ক সাকিব আল হাসান এখনো দলের সঙ্গে যোগ না দেওয়ায় বাংলাদেশ দলের পক্ষে সোহান উপস্থিত হয়েছিলেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএলে) থেকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বাদ পড়ায় আশা করা হচ্ছিল নিউজিল্যান্ড সফরে একটু আগেভাগেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে পারবেন সাকিব। তবে সেটি আর হলো না। অধিনায়ক ক্রাইস্টচার্চে গিয়ে পৌঁছবেনই ত্রিদেশীয় সিরিজ শুরুর ঠিক আগের দিন, অর্থাৎ ৬ অক্টোবর। ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে ৭ অক্টোবর মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজে মোট সাতটি ম্যাচ, সবগুলোই হবে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে। প্রত্যেক দলই একে অপরের বিপক্ষে খেলবে দুইটি করে ম্যাচ। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল ১৪ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম