ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন জে ক্লেটন রোবট আমদানি নিষিদ্ধ করে চীনকে বিপাকে ফেলল আমেরিকা? মুমিনের সফলতার পথে ১০ প্রতিবন্ধকতা মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, চরম উত্তেজনা বিশ্ববাণিজ্য: চীন তেল মজুত করায় বিপর্যয় এড়িয়েছে বিশ্ববাজার

ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট: শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২৪,  4:44 PM

news image

ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। এই ম্যাচে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল। বুধবার (২৪ জানুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় লঙ্কান মেয়েরা। জবাবে ব্যাটিংয়ে নেমে হেসেখেলে জয় তুলে নেই লাল সবুজের প্রতিনিধিরা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বেশ সাবলীল ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। ওপেনার সুমাইয়া আক্তার সুবর্নার ব্যাট থেকে আসে ১৪ রান। এ ছাড়া তিনে নামা মোসাম্মৎ ইভার ব্যাট থেকে আসে ৩৫ বলে ২৭ রানের কার্যকরী ইনিংস। ২৯ বলে ২৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আফিয়া আসিমা ইরা। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নেন শাশিনি গিমহানি ওয়েজেয়ারত্না। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি লঙ্কান ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রানের সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় তারা। দলটির পক্ষে সর্বোচ্চ ২১ রান করে রাশমি নেথরানজালি। বাংলাদেশের পক্ষে রাবেয়া এবং নিশি তিনটি করে উইকেট লাভ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম