ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা ই-সিগারেট-সোনাসহ শাহজালালে দুই দিনে আটক ৩২ লাখ টাকার পণ্য বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে লিগ্যাল নোটিশ পোল্যান্ডের ক্রাকো শহরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৬ সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গে‌ল মাথায় কাফন বেঁধে অবরোধ, ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে বিএমডব্লিউ উপহার বাবার!

তৈমুর বড় হয়ে কী হতে চায়, ফাঁস করলেন সাইফ

#

বিনোদন ডেস্ক

১০ ফেব্রুয়ারি, ২০২৪,  4:53 PM

news image

বলিউডের জনপ্রিয় দম্পতি সাইফ আলি খান এবং কারিনা কাপুরের দুই সন্তান তৈমুর এবং জেহ। সাইফ আগেই জানিয়েছিলেন, তিনি চান তার ছেলে-মেয়েও বলিউডের গ্ল্যামার জগতে কাজ করুক। যদিও ছোট ছেলে তৈমুরকে নিয়ে সম্প্রতি অন্য কথা জানিয়েছেন। এক সাক্ষাৎকারে তৈমুর প্রসঙ্গে সাইফ জানিয়েছেন, বলিউডের গ্ল্যামারের নয় বরং তৈমুরের পছন্দ একটু আলাদা। খেলা আর মিউজিকের প্রতি বিশেষ আগ্রহ তার। তৈমুর লিড গিটারিস্ট বা ক্রীড়াব্যক্তিত্ব হতে চায়। তার ইচ্ছা আর্জেন্টিনায় গিয়ে ফুটবল খেলোয়াড় হওয়ার। কারিনা বলেন, ‘তৈমুর মনে হয় না অভিনয় করতে চায়’। তখন সাইফ তৎক্ষণাৎ বলেন, ‘ও ফুটবল প্লেয়ার হতে চায়। তবে গিটার বাজানোর প্রতিও ঝোঁক রয়েছে’।  এরপরই কারিনা ফাঁস করলেন, ‘লিওনেল মেসি হতে চায় তৈমুর’। তখনই স্ত্রীয়ের কথায় সায় দিয়ে সাইফ জানান, ‘ও তো চায় আর্জেন্টিনা চলে যেতে। যাতে মেসির মতো ভালো ফুটবলার হতে পারে।’ সাইফ আলি খানের মোট চার সন্তান। তার প্রথম পক্ষে স্ত্রী অমৃতা সিং এবং তার একটি ছেলে, একটি মেয়ে। সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান হলেন তাদের সন্তান। অন্যদিকে, কারিনা এবং সাইফের দুই ছেলে হলো তৈমুর এবং জেহ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম