ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

তেলের দাম বাড়ার সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২২,  1:50 PM

news image

তেলের দাম বাড়ার কারণে ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ব্যবসায়ীরা সুযোগ যখন নেন সবাই একবারে লাফ দিয়ে নেন। কিন্তু আমরা তো এসব একবারে শেষ করতে পারব না। তাদের সঙ্গে বসে সেটেল করতে হবে। আমাদের একটু সময় দিন। আমরা সবাই মিলে চেষ্টা করছি। বুধবার (১৭ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টিসিবির এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তেলের দাম বৃদ্ধিতে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম বেড়েছে। বলা হচ্ছে এখানে সিন্ডিকেট করা হচ্ছে, এ বিষয়গুলো আপনারা মনিটরিং করছেন কিনা জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন,

আপনারা সত্য কথাই বলেছেন। আমরা এ বিষয়গুলো দেখছি। তবে সবকিছু বাণিজ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে না। দাম যে পরিমাণ বাড়ার কথা তার থেকে অনেক বেশি সুযোগ নিয়েছে। তিনি বলেন, আমি সচিবকে বলেছি যে যেই মন্ত্রণালয়ে আছেন সবাইকে চেষ্টা করতে হবে। ডলারের দাম হঠাৎ করে কত বেশি।  খুব চেষ্টা করা হচ্ছে কীভাবে কী করা যায়। আমাদের কাছে হিসাব আছে। ধরেন, তেলের দাম বাড়ায় পরিবহন খরচের জন্য প্রতিকেজিতে ৫০ পয়সা করে বাড়তে পারে।  সেখানে ব্যবসায়ীরা ৪ টাকা পর্যন্ত বাড়িয়েছে। এখানে কোনো লজিক আছে? নাই।   মন্ত্রী বলেন, আমরা কষ্টে আছি স্বীকার করছি। আমাদের যেটা দেখা দরকার কষ্টটা লাঘব করার জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী চেষ্টা করছেন। দাম কবে নাগাদ কমে আসবে জানতে চাইলে মন্ত্রী বলেন, সেটা বলা যাবে না। তবে আমরা খুব আশাবাদী অক্টোবরের মধ্যে কিছুটা কমে আসবে। কতগুলো ফ্যাক্টর কাজ করে। আমি জানি না পুতিন সাহেব কবে যুদ্ধ বন্ধ করবেন। সেটাতো আমার হিসাবের মধ্যে নেই। ৫০ পয়সা থেকে ৪ টাকা হলো সে বিষয়ে কী ব্যবস্থা নেবেন জানতে চাইলে তিনি বলেন, সেটা আমরা ব্যবস্থা নেব।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম