ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

তেলের অবৈধ মজুত সম্পর্কে তথ্যদানকারীদের জন্য লাখ টাকা পুরস্কার ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০২৬,  7:51 PM

news image

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ‍্য দিলে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। সোমবার (৩০ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান বিশেষ পরিস্থিতির কারণে বিশ্ব বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় অস্থিরতা দেখা দিয়েছে। বিদেশে জ্বালানি তেলের মূল্য অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় দেশে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ জনগণের জন্য আমদানি করা জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না করে গোপনে মজুত করে অতিরিক্ত মূল্যে বিক্রি করছে বলে খবর পাওয়া যাচ্ছে। মাঠ প্রশাসন এরইমধ্যে এ ধরণের একাধিক অসাধু চক্রকে শাস্তির আওতায় এনেছে। এর পরেও এই অসাধু প্রবণতা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। এতে বলা হয়, এ পরিস্থিতি বিবেচনায় সরকারের উচ্চ মূল্যে আমদানি করা জ্বালানি তেলের সুষম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে চোরাই বা অবৈধ মজুতদারির ব্যাপারে তথ্য প্রদানকারীকে আর্থিক পুরস্কার দেয়ার বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সিদ্ধান্ত নিয়েছে। চোরাই বা অবৈধ জ্বালানি তেল মজুতের বিষয়ে তথ্য প্রদানকারীকে সর্বোচ্চ ১ লাখ টাকা আর্থিক সম্মানি দেয়া হবে। তথ্য প্রদানকারীর যাবতীয় পরিচয় গোপন রাখা হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট জেলা প্রশাসক তথ্য প্রদানকারীর পুরস্কারের অর্থ প্রাপ্তি নিশ্চিত করবেন। আর্থিক সম্মানী সব ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থার জন্য উম্মুক্ত থাকবে। ‘এজন্য ভোক্তা প্রান্তে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেলের সরবরাহ অটুট রাখার পাশাপাশ অবৈধ মজুতদারি বন্ধের লক্ষ্যে বিপিসির নেয়া উদ্যোগ জেলা প্রশাসনের সহায়তায় বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পত্র পাঠানো হচ্ছে। সরকারের এই উদ্যোগের ফলে অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে জনগণ অধিকতর সতর্ক ও সচেতন হবেন। ফলে অবৈধ মজুত ও পাচারজনিত কৃত্তিম সংকট অনেকটা প্রতিরোধ করা সম্ভব হবে বলে আশা করা যায়’, যোগ করা হয় বিজ্ঞপ্তিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম