ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

তেলাপোকার ওষুধে প্রাণ গেল শিশুর

#

নিজস্ব প্রতিবেদক

০১ মার্চ, ২০২৩,  4:31 PM

news image

গাজীপুরে তেলাপোকা মারার ওষুধ খেয়ে পোশাক শ্রমিক দম্পতির এক শিশু সন্তানের মুত্যু হয়েছে। এ ঘটনায় অপর সন্তানকে (মৃতের বড়ভাই) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সুরাবাড়ির নাভানা এলাকায় এ ঘটনা ঘটে। প্রাণ হারানো শিশুর নাম জুনায়েদ (৩)। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎিসা নিচ্ছে তার বড় ভাই জুবায়ের (৪)।  গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারি কমিশনার (কোনাবাড়ি জোন) দিদারুল ইসলাম ও নিহতের স্বজনেরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সুরাবাড়ির নাভানা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন রফিক মিয়া ও মিলি বেগম। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে তারা দুইসন্তান জুনায়েদ ও জুবায়েরকে বাসায় শিশুদের নানীর কাছে রেখে কর্মস্থলে যান। সকাল ১০টার দিকে রফিক বাসায় এলে জুনায়েদ ও জুবায়ের দৌড়ে বাবার কাছে যায়। এসময় তাদের মুখ দিয়ে ফেনা বের হতে দেখে প্রশ্ন করা হলে শিশু দুইটি জানায়- আমরা চিনি খেয়েছি। তাদের অবস্থার অবনতি হতে দেখে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী আশুলিয়া এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে জুনায়েদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় জুবায়েরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে।  পুলিশের ওই কর্মকর্তা শিশু দু'টির মায়ের বরাত দিয়ে বলেন, রান্নাঘরে একটি পাত্রে তেলাপোকা মারার কিছু ওষুধ ছিল। চিনির মতো দেখতে হওয়ায় জুবায়ের ও জুনায়েদ ওইগুলো খেয়ে ফেলে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম