ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬ খেলাপি ঋণের ৭২ শতাংশ দুর্বল ১০ ব্যাংকে

তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনায় মামলা

#

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২৩,  4:12 PM

news image

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চারজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে রেলওয়ের ট্রেন পরিচালক খালেদ মোশাররফ বাদী হয়ে এই মামলা করেন। বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশ, ঢাকা জেলার এসপি আনোয়ার হোসেন। তিনি জানান, নাশকতা ও হত্যার অভিযোগে একটি মামলা হয়েছে। মামলায় আসামি হিসাবে কারো নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতপরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে। রেলওয়ে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় রেলওয়ে পুলিশ, র‍্যাব, থানা-পুলিশ, পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমসহ (সিটিটিসি) বিভিন্ন ইউনিট ঘটনা তদন্তে মাঠে কাজ শুরু করেছে। এর আগে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন জানান তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় রেলের ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম