ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে অগ্নিকাণ্ড, পুড়ল ৬ ট্রাক

#

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২৫,  4:53 PM

news image

রাজধানীর তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিন ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় শনিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, সকালে আগুন লাগার খবর পেয়ে সেখানে প্রথম দুটি, পরে আরও একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে আটটার দিকে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে অন্তত ছয়টি ট্রাক পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ট্রাকস্ট্যান্ডের কাছে একটি গ্যারেজে আগুন লাগে। এটি আসলে একটি দোকান। অগ্নিকাণ্ডে গ্যারেজে থাকা ছয়টি ট্রাক পুড়ে গেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম