ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার বৈশ্বিক সব সমস্যার সমাধান হয়ত হবে না, তবে চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না: খলিলুর রহমান নবম পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সবশেষ যে তথ্য মিলল ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত: বাংলাফ্যাক্ট দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে পিএসজি ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চবি শিক্ষার্থীর সকালে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল সিরিজ জয়ের পর পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় ইংল্যান্ড

তেজগাঁওয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২২,  9:07 PM

news image

রাজধানীর তেজগাঁওয়ে গাছ থেকে পড়ে মো. সানি (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় তেজগাঁও তেজতুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সানি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) শ্রমিক হিসেবে কাজ করতেন। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে,

ওই এলাকায় গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান সানি। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডিপিডিসি সহকারী প্রকৌশলী মো. মুক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য সানির মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম