ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা শপথ নিলেন ২৫ মন্ত্রী জাত ভিন্ন হওয়ায় নির্যাতন : চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ১০ টি, জামায়াত ৪ টি পদে বিজয়ী রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

তেঁতুলিয়া নদীতে ট্রলারডুবি : মা-ছেলের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০২৩,  10:22 AM

news image

পটুয়াখালীর দশমিনা উপজেলায় তেঁতুলিয়া নদীতে বরযাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনায় আরও দু’জনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় এখনও দু’জন শিশু নিখোঁজ রয়েছেন। রোববার (৩০ এপ্রিল) পটুয়াখালী নদী ফায়ার স্টেশন অফিসার রেজওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৭টায় উপজেলার বদনার চর নামক জায়গায় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহগুলো হলো, উপজেলার বদনার চর নামক জায়গায় বর রাব্বি হাওলাদার (২০) ও তার মা স্ত্রী সেলিনা আক্তারের (৪০)। জানা গেছে, শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর এলাকার বরযাত্রী নিয়ে তেঁতুলিয়া নদীতে ট্রলারে করে ১৪ জন যাত্রী নিয়ে নদী পার হচ্ছিল। এ সময় পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারটি মাঝনদীতে বন্ধ হয়ে পানি উঠে ডুবে যায়।

অনেকে সাঁতার কেটে বেঁচে ভেসে থেকে স্থানীয়দের সহযোগিতায় বেঁচে ফিরলেও নারী ও শিশুসহ চারজন পানিতে ডুবে যান। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি করেন। এতে আউলিয়াপুর এলাকার মনির হাওলাদারের ছেলে (বর) রাব্বি হাওলাদার (২০) ও তার মা স্ত্রী সেলিনা আক্তার (৪০), উত্তর রনগোপালদী এলাকার ধলু হাওলাদারের মেয়ে খাদিজা (৫) এবং উত্তর চর শাহজালাল এলাকার বেল্লাল মুন্সির মেয়ে মানসুরা (৮) নিখোঁজ হন। এদিকে শনিবার (২৯ এপ্রিল) সকালে ডুবুরি দল নদীগর্ভে নিখোঁজ চারজনের খোঁজে দ্বিতীয় দফায় তল্লাশি শুরু করলে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করেন। পরে রোববার সকালে উপজেলার বদনার চর নামক জায়গায় থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। স্টেশন অফিসার রেজওয়ান জানান, এ ঘটনার পর থেকেই আমরা নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছি। রোববার সকালে বদনার চর নামক জায়গায় বর রাব্বি ও তার মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুই শিশুর মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান থাকবে। দশমিনা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ট্রলারডুবির ঘটনায় বর রাব্বি ও তার মা সেলিনা আক্তারের মরদেহ উদ্ধার হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম