ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

তৃতীয় সন্তানের বাবা হলেন তাসকিন

#

স্পোর্টস ডেস্ক

২৪ আগস্ট, ২০২৩,  4:41 PM

news image

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ তৃতীয়বারের মতো বাবা হয়েছেন। তার ঘরে আলো করে এসেছে আরও এক কন্যা সন্তান।সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর তাসকিন নিজেই জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’ ২০১৭ সালের ৩১ অক্টোবর বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবার পিতৃত্বের স্বাদ পান এই পেস তারকা। তার প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান। গত বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের (কন্যা) বাবা হন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম