ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

তৃতীয় বিয়ে সারলেন রোনালদো

#

স্পোর্টস ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২৩,  8:02 PM

news image

তৃতীয়বার বিয়ে করলেন রোনালদো। তৃতীয় স্ত্রী তার চেয়ে বয়সে ১৪ বছরের ছোট। ব্রাজিলের বিশ্বকাপজয়ী লিজেন্ড ফুটবলার রোনালদোর বয়স ৪৭। আর তার নববিবাহিতার বয়স ৩৩। নাম সেলিনা লকস। তিনি একজন মডেল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। এতে বলা হয়, গত রোববার স্পেনের ইবিজায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সাবেক ব্রাজিলীয় স্ট্রাইকার ও তার নবপরিণীতা দুজনই বিয়ের অনুষ্ঠানে সাদা পোশাক পরেছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন দুই পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিয়ের ছবিতে দেখা যায়, হাত ধরে হেঁটে যাচ্ছেন নবদম্পতি। আর তাদের ওপর দুপাশ থেকে ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছেন আগতরা। ফেসবুক পোস্টে সেলিনা লিখেছেন, ‘আজ আমরা দুজনে এক হলাম। একসঙ্গে আমরা বুড়ো-বুড়ি হতে চাই। জীবনে আরও বহুবার দুজনে মিলে এভাবেই উৎসব করব। এ বছর জানুয়ারিতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বেড়াতে গিয়ে রোনালদো বিয়ের প্রস্তাব দেন সেলিনাকে। তখনই তাদের বাগদান হয়। সাত বছর ডেটিং করার পর সেলিনা ব্রাজিলের ফুটবল আইকন রোনালদোর তৃতীয় স্ত্রী হতে রাজি হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম