ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

তৃতীয় স্থানের লড়াইয়ে রাতে মুখোমুখি ক্রোয়েশিয়া-মরক্কো

#

স্পোর্টস ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২২,  4:33 PM

news image

কাতার বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ (শনিবার) লড়বে ক্রোয়েশিয়া-মরক্কো। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়। প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-০ ব্যবধানে হেরে বিশ্বজয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে লুকা মদ্রিচদের। অন্যদিকে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে থেমেছে এবার ইতিহাসের পাতায় নাম লেখানো মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনাল খেলেছে মরক্কো। চাওয়ার চেয়েও এবার অনেক বেশি অর্জন করেছে ওয়ালিদ রেগ্রাগুইয়ের দল। তবে শেষ ম্যাচটিকেও গুরুত্বহীন মনে করতে চান না কোচ। ওয়ালিদ বলেন, ‘যদি ভিন্ন কিছু হতো আর আমরা ফাইনালে খেলতাম, তবে ভালো লাগতো। তবে এখন আমাদের আরেকটি ম্যাচ খেলতে হবে। আমি জানি, চতুর্থ হয়ে শেষ করার চেয়ে তৃতীয় হওয়াটা কত গুরুত্বপূর্ণ।’ ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচও এই ম্যাচটিকে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। তিনি বলেন, ‘আমাদের জন্য এটা বড় ফাইনাল, বড় ম্যাচ এবং মেডেলের জন্য লড়াই।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম