ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে

তুরাগে ডাচ্-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৩,  3:38 PM

news image

রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় ডাচ বাংলা ব্যাংকের টাকার গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ কোটি ২৭ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় টাকার গাড়িতে ডাকাতি হয়। সশস্ত্র একটি চক্র সেটি থেকে টাকা লুট করে নিয়ে যায়। পুলিশের ভাষ্যমতে, গাড়িটি বুথে টাকা রাখতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে, ওই গাড়িতে ১১ কোটি ২৭ লাখ টাকা ছিল। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি সিকিউরিটি কোম্পানির গাড়ি সাভার ইপিজেডের ডাচ বাংলা ব্যাংকের বুথে টাকা রাখতে যাচ্ছিল। এতে ১১ কোটি ২৭ লাখ টাকা ছিল। ওসি বলেন, পথে তা লুট করে সশস্ত্র একটি চক্র। ইতোমধ্যে এ নিয়ে অভিযোগ পেয়েছি আমরা। সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম