ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে যৌন নির্যাতন মামলা : ট্রাম্পের আবেদন নাকচ করে দিলেন সর্বোচ্চ আদালত

তুরস্কে পৌঁছেছেন রাষ্ট্রপতি

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২৩,  3:29 PM

news image

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। স্থানীয় সময় শুক্রবার (২ জুন) ভোর সাড়ে ৪টায় তিনি আঙ্কারা ইসেনবোগা বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে সাহাবুদ্দিনকে অভ্যর্থনা জানান তুরস্কের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক। এ সময় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে, বৃহস্পতিবার (১ জুন) রাতে রাষ্ট্রীয় সফরে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, আগামী ৩ জুন স্থানীয় সময় বিকেল ৫টায় আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। এ ছাড়া তুরস্ক সফরকালে আঙ্কারার কানকায়া প্রাসাদে এরদোয়ান আয়োজিত নৈশভোজসহ উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন সাহাবুদ্দিন। সফর শেষ আগামী ৬ জুন সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম