ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

#

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২৬,  11:03 AM

news image

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হওয়া বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ শক্তি এবং বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে অংশীদারিত্ব আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন।


আলোচনার উচ্চপর্যায়ের সফর বিনিময়, প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ শক্তি এবং বাংলাদেশে তুর্কি কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ। এছাড়া তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠাতব্য ‘কপ-৩১’সম্মেলন, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।


হুমায়ুন কবির ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশে আয়োজিতব্য ‘আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন’-এ অংশগ্রহণের জন্য তুরস্ককে আমন্ত্রণ জানান।


বৈঠ‌কে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম