ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

তুমুল প্রতাপে কোয়ার্টার ফাইনালে স্পেন

#

স্পোর্টস ডেস্ক

০১ জুলাই, ২০২৪,  4:49 PM

news image

প্রথমবার ইউরো খেলতে এসেই শেষ ষোলোতে উঠে চমক দেখিয়েছিল জর্জিয়া। তবে সেই চমক আর টিকলো না। স্পেনের কাছে ধরাশয়ী হয়েই শেষ হলো তাদের ইউরো যাত্রা। দুর্দান্ত খেলেই স্পেন ৪-১ গোলে ম্যাচ জিতে নিয়েছে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচেও জর্জিয়ার কাছে কিছুটা ধাক্কাও খেতে শুরু করেছিল স্প্যানিশরা। আত্মঘাতী গোলেই সেই ধাক্কার শুরু। শেষ ষোলোর ম্যাচে শুরুতে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার ধাক্কা রদ্রির গোলে প্রথমার্ধেই সমতায় সামলায় স্পেন। দ্বিতীয়ার্ধে তারা জর্জিয়ার জালে দেয় আরও তিন গোল। এই গোলগুলো আসে ফাবিয়ান রুইস, নিকো উইলিয়ামস ও দানি ওলমোর কাছ থেকে। প্রতিপক্ষের ওই আত্মঘাতী গোলটি ছাড়া পুরো ম্যাচে আর কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি জর্জিয়া। গোলের জন্য তাদের চার শটের একটিও ছিল না লক্ষ্যে। যেখানে প্রায় ৭৫ শতাংশ সময় বল দখলে রেখে ৩৫টি শট নেয় স্পেন, যার ১৩টি ছিল লক্ষ্যে। অনেকগুলো পরিষ্কার সুযোগ নষ্ট না হলে ব্যবধান হতে পারতো আরও বড়। চিরাচরিত টিকি-টাকা থেকে সরে গিয়ে এবার ইউরোতে স্পেন খেলছে গতিময় দৃষ্টিনন্দন ফুটবল। মুগ্ধ করে যাচ্ছে ফুটবলপ্রেমীদের। সেই মুগ্ধতা থাকল জর্জিয়ার বিপক্ষে ম্যাচেও।  আগামী ৫ জুলাই কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে স্বাগতিক জার্মানির বিপক্ষে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম