ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

তীব্র তাপদাহে নাকাল চুয়াডাঙ্গার জনজীবন

#

নিজস্ব প্রতিনিধি

১৬ এপ্রিল, ২০২৩,  9:32 PM

news image

চুয়াডাঙ্গায় টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা অতি তীব্র তাপপ্রবাহ। রোববার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় ওই তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি চলতি মৌসুমের জেলার সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। শনিবার (১৫ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস, যা ভেঙেছে গত ৯ বছরের রেকর্ড। এদিকে চলমান অতি তীব্র তাপদাহে নাকাল হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রখর তাপের পাশাপাশি অতিরিক্ত বাতাসের আর্দ্রতা থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে। প্রখর রোদে খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। একটু স্বস্তির জন্য ছায়াযুক্ত স্থান বসে থাকছে মানুষ। তেমন জনসমাগম নেই হাট বাজারে। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, গত কয়েক দিন ধরে চুয়াডাঙ্গা ও এর আশপাশ এলাকার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত টানা ১৫ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আগামীকাল থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম