ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

তীব্র গরমে পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ এপ্রিল, ২০২৩,  4:26 PM

news image

পশ্চিমবঙ্গে তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) থেকে আগামী ২২ এপ্রিল পর্যন্ত রাজ্যটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, পূর্বাভাস অনুযায়ী গরমের তীব্রতা আরও বাড়বে। তাই সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করতে বলা হয়েছে। বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে। হিটস্ট্রোকে কোনো শিক্ষার্থী বা সাধারণ মানুষ যাতে বিপদে না পড়ে সেটা দেখতে হবে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ১৬ এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম