ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

তিন সেঞ্চুরিতে তিলকের বিশ্বরেকর্ড

#

স্পোর্টস ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৪,  9:36 PM

news image

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটিতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিলক ভার্মা। এরপর ঘরোয়া ক্রিকেটেও সেঞ্চুরির দেখা পেলেন তিনি। টানা তিন সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড গড়েছেন এই ভারতীয় ব্যাটার। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে হায়দরাবাদের হয়ে খেলতে নেমে মেঘালয়ের বিপক্ষে তিলক খেলেছেন ৬৭ বলে ১৫১ রানের বিস্ফোরক এক ইনিংস। সেটিই তাকে এনে দিয়েছেন বিশ্বরেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে টানা তিন ম্যাচে সেঞ্চুরির করলেন তিনি।   ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টির এক ম্যাচে দেড়শ রানের বেশি করার প্রথম কীর্তিও গড়েছেন তিলক। এর আগে শ্রেয়াস আইয়ারের ১৪৭ রানের ইনিংসটি ছিল শীর্ষে। ১৪ চার ও ১০ ছক্কায় ১৫১ রান করে সেই রেকর্ড ভাঙলেন তিলক। তিলকের রেকর্ডের দিনে ২০ ওভারে ৪ উইকেটে ২৪৮ রান করে হায়দরাবাদ। জবাবে মেঘালয় ৬৯ রানে গুটিয়ে যায়। আর তাতে ১৭৯ রানের বিশাল জয় পায় হায়দরাবাদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম