ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

তিন সিটির মেয়র-কাউন্সিলরদের শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২৩,  5:20 PM

news image

সম্প্রতি অনুষ্ঠিত দেশের পাঁচটি সিটি কর্পোরেশনের মধ্যে বরিশাল, খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হবে। গত ২৫ মে অনুষ্ঠিত হয় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এতে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। ১২ জুন অনুষ্ঠিত হয় বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন। খুলনায় আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক এবং বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বিজয়ী হন। ২১ জুন অনুষ্ঠিত হয় রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। রাজশাহীতে আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেটে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বিজয়ী হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম