ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

তিন মাস পর ফের ভার্চুয়ালি শুরু হচ্ছে মন্ত্রিসভা বৈঠক

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২২,  9:09 PM

news image

তিন মাস পর রোববার (৩ জুলাই) থেকে মন্ত্রিসভার বৈঠক ফের ভার্চুয়াল পদ্ধতিতে শুরু হচ্ছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্টদের পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, রোববার সকাল ১০টায় ভার্চুয়ালি পদ্ধতিতে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে। চিঠিতে আরও বলা হয়, সভায় অংশগ্রহণকালে প্রধানমন্ত্রী গণভবন এবং মন্ত্রিসভার সদস্য ও সচিবরা বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের ১ নম্বর ভবনের চতুর্থ তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ কক্ষে (কক্ষ নম্বর-৩০৪) অবস্থান করবেন। উল্লেখ্য, করোনার মধ্যে ভার্চুয়াল পদ্ধতিতেই মন্ত্রিসভার বৈঠক হয়েছিল। দীর্ঘদিন পর চলতি বছরের ২৮ মার্চ থেকে ফের সশরীরে এ বৈঠক হয়। কিন্তু হঠাৎ করোনা বেড়ে যাওয়ায় আবারও ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম