ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে ৩ হাজার

#

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২৪,  6:23 PM

news image

তিন মাসে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে প্রায় তিন হাজার। চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে কোটির ওপর টাকা রয়েছে এমন অ্যাকাউন্টের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৭৮৪। আর জুন শেষে ব্যাংক খাতে আমানত দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৯ হাজার কোটি টাকা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের শিডিউলড ব্যাংকস স্ট্যাটিসটিক্স শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, বছরের দ্বিতীয় প্রান্তিকে, অর্থাৎ এপ্রিল থেকে জুন সময়ে কোটিপতি আমানতকারী বেড়েছে প্রায় ৩ হাজার। জুন শেষে ব্যাংক খাতে আমানত দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৯ হাজার কোটি টাকা। যার মধ্যে ৭ লাখ ৭৩ হাজার কোটি টাকার আমানত ১ কোটি টাকার ওপর অ্যাকাউন্টধারীদের। যা মোট আমানতের ৪২ দশমিক শূন্য ৫ শতাংশ। হালনাগাদ প্রতিবেদেনের তথ্য বলছে, চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে এক কোটির ওপর টাকা রয়েছে, এমন অ্যাকাউন্টধারীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৭৮৪। তিন মাস আগে মার্চ প্রান্তিক শেষে এ সংখ্যা ছিল ১ লাখ ১৫ হাজার ৮৯০। অর্থাৎ কোটি টাকার বেশি আমানতের অ্যাকাউন্ট বেড়েছে ২ হাজার ৮৯৪টি। ব্যক্তি, কোম্পানি ও প্রতিষ্ঠান- সব মিলিয়েই ব্যাংক হিসাবে কোটি টাকা বা এর বেশি থাকার এ পরিসংখ্যান দাঁড়িয়েছে বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম