ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮ বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস শেষ মুহূর্তে মাছ নিয়ে সাগর থেকে ফেরার পথে জলদস্যুদের হামলা, লুটপাট অস্ত্রের পাশাপাশি প্রযুক্তিও আছে, ইউক্রেনের ফ্রন্টে নেই পর্যাপ্ত সেনা ৪০০ কোটি বছরের রহস্যভেদ করলেন দুই বিজ্ঞানী রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ

তিন ডিআইজি প্রিজন্স ও দুই জেল সুপারকে বদলি

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২২,  4:32 PM

news image

তিন কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) ও দুজন জ্যেষ্ঠ জেল সুপারকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে বদলির এ প্রজ্ঞাপন জারি করা হয়। আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার দুদিনের মাথায় এই বদলির খবর এলো। তবে কী কারণে তাদের বদলি করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ নেই। বদলি করা তিন কারা উপ-মহাপরিদর্শকের মধ্যে চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক এ. কে. এম ফজলুল হককে ঢাকা বিভাগে, রংপুর কারা উপ-মহাপরিদর্শক মো. আলতাব হোসেনকে চট্টগ্রাম বিভাগে ও ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর হককে রংপুর বিভাগে বদলি করা হয়েছে।আর জ্যেষ্ঠ জেল সুপারের মধ্যে হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. আব্দুল আজিজকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালাকে হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বদলি করা হয়েছে। এর আগে রবিবার (২০ নভেম্বর) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত চত্বর থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়। তারা হলেন মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম