ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

তিন আরোহীসহ রুশ হেলিকপ্টার বিধ্বস্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ ফেব্রুয়ারি, ২০২৪,  5:03 PM

news image

রাশিয়ার একটি এমআই-৮ হেলিকপ্টার দেশটির উত্তরাঞ্চলীয় কারেলিয়া অঞ্চলের হ্রদে বিধ্বস্ত হয়েছে। এতে তিনজন আরোহী ছিল বলে জানিয়েছে দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয়। খবর অনুসারে, হেলিকপ্টারটি একটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে  মন্ত্রণালয় বলেছে, রবিবার রাতে রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়া হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ ইউরোপের দ্বিতীয় বৃহত্তম হ্রদ কারেলিয়ার ওনেগা হ্রদের তীর থেকে ১১ কিলোমিটার (৬.৮ মাইল) দূরে ৫০ মিটার (১৬৪ ফুট) গভীরতায় পাওয়া গেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ডুবুরি এবং একটি রিমোট নিয়ন্ত্রিত আন্ডারওয়াটার ভেহিকেল মোতায়েন করা হচ্ছে। তবে ক্রু সদস্যদের অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম