ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

তিনদিনের সফরে ঢাকা আসছেন ফলকার টুর্ক

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২৪,  11:24 AM

news image

তিন দিনের সফরে ঢাকা আসছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। সব ঠিকঠাক থাকলে আগামী ২৯ অক্টোবর ঢাকায় পা রাখতে পারেন তিনি। টুর্কের এ সফরে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সর্বশেষ অবস্থার পাশাপা‌শি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলার বিষয়ে আলোচনা হ‌ওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশ্বাসযোগ্য এক‌ সূত্রে শনিবার (১৯ অক্টোবর) এ তথ‌্য জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফলকার টুর্কের ঢাকা সফর নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ইতোমধ্যে কাজ শুরু করেছে জাতিসংঘের হাইকমিশনারের দপ্তর। সবকিছু ঠিক থাকলে ২৯-৩১ অক্টোবর ঢাকা সফর করবেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার। ঢাকার এক‌টি কূটনৈতিক সূত্র বলছে, ইতোমধ্যে ফলকার টুর্কের ঢাকা সফরের তা‌রিখ চূড়ান্ত হয়েছে। তি‌নি ২৯ অক্টোবর ঢাকায় আসবেন। সফরে ছাত্র-জনতার আন্দোলন বিগত সরকার কীভাবে দমনের চেষ্টা করেছিল, সে বিষয়ে অনুসন্ধানে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নিতে পারেন টুর্ক। এ ছাড়া, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলার বিষয়েও আলোচনা হবে টুর্কের এ সফরে। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলা নিয়ে উভয়পক্ষের নীতিগত সম্মতি রয়েছে। টুর্কের সফরের সময়ে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হতে পারে জানা গেছে, ঢাকা সফরের সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করবেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার। পাশাপা‌শি পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন এবং অন্তর্বর্তী সরকারের আরও ক‌য়েকজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতি‌নি‌ধিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ঢাকা সফরের কথা ছিল টুর্কের। তবে উভয়পক্ষের সময়সূচিতে না সমন্বয় না হওয়ায় পেছানো হয় সফরটি। প্রসঙ্গত, সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করে‌ছিলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম