ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসি ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, মৃত অন্তত ১২

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ এপ্রিল, ২০২২,  12:09 PM

news image

অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই চারটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় কমপক্ষে ১২ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০ জন। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকাডুবির এই ঘটনা ঘটে। ডুবে যাওয়া চারটি নৌকায় ১২০ জন আরোহী ছিলেন। মৃতদের সবাই আফ্রিকান। তিউনিসিয়ার এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে রোববার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তিউনিসিয়ার কোস্টগার্ডের লেফটেন্যান্ট কর্নেল আলী আয়ারি বলেছেন,

নৌকাডুবির পর স্ফ্যাক্সের উপকূল থেকে ৯৮ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে একইসঙ্গে ইউরোপে উন্নত জীবনের স্বপ্নে বিভোর অভিবাসীদের জন্য স্ফ্যাক্সের উপকূলরেখা একটি প্রধান প্রস্থান পয়েন্ট হয়ে উঠেছে। চলতি সপ্তাহে তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত বছর দেশটির উপকূলীয় এলাকা থেকে ২০ হাজারেরও বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে তারা। অন্যদিকে ২০২১ সালে অন্তত ১৫ হাজার অভিবাসী অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছেন। সাম্প্রতিক মাসগুলোতে, তিউনিসিয়ার উপকূলে কয়েক ডজন মানুষ সমুদ্রে ডুবে গেছে। একইসঙ্গে তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইতালির দিকে যাওয়ার চেষ্টাও অনেক বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে হাজার হাজার মানুষ বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর’র পরিসংখ্যানে দেখা গেছে, অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ২০২১ সালে ১ লাখ ২৩ হাজারেরও বেশি অভিবাসী ইতালিতে পৌঁছেছেন। ২০২০ সালে এই সংখ্যাটি ছিল ৯৫ হাজারের বেশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম