ঢাকা ২০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

তিউনিশিয়ার উপকূলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২৪,  12:49 PM

news image

লিবিয়া থেকে নৌকায় করে সাগরপথে ইউরোপ যাত্রাকালে তিউনিশীয় উপকূলে নৌযানে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ অভিবাসী মারা গেছেন। এদের মধ্যে আটজনই বাংলাদেশি এবং অন্যজন পাকিস্তানের নাগরিক। এ ছাড়া ওই ঘটনায় ২৭ বাংলাদেশি নাগরিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।  আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস এসব তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস সূত্রে জানা গেছে, মৃত আটজনের মধ্যে পাঁচজনই মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা। আর বাকি তিনজন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাসিন্দা। মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দারা হলেন- শেনদিয়া গ্রামের সজল,

কদমবাড়ি উত্তরপাড়া গ্রামের নয়ন বিশ্বাস, সরমঙ্গল গ্রামের মামুন সেখ, তেলিকান্দি গ্রামের কাজি সজীব ও কেশরদিয়া গ্রামের কায়সার। আর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাসিন্দারা হলেন- বড়দিয়া গ্রামের রিফাত, ফতেহপট্টি গ্রামের রাসেল ও গয়লাকান্দি গ্রামের ইমরুল কায়েস আপন। এ ছাড়া মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রাম গ্রামের মনতোষ সরকার মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে দূতাবাসের এক কর্মকর্তা জানান, গত ১৮ ফেব্রুয়ারি একটি অভিবাসীদল নৌকায় করে রাত সাড়ে ১১টায় লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা শুরু করে। যাত্রাপথে নৌকাটি তিউনিশীয় উপকূলে গেলে রাত ৪টা ৩০ মিনিটে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাটিতে মোট যাত্রী ছিল ৫৩ জন। এদের মধ্যে ৫২ জন যাত্রী ও নৌকার চালক ছিল। দূতাবাস সূত্র আরো জানায়, চালকসহ ৫৩ জনের মধ্যে ৪৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। এদের মধ্যে ২৭ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। যাদের সাতজন পাসপোর্ট ছাড়া। এ ছাড়া রয়েছেন- পাকিস্তানের আটজন, সিরিয়ার পাঁচজন, মিসরের তিনজন ও মিসরীয় নৌকাচালক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম