ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

তাসকিন-সাবিনাসহ ১০ জন পেলেন শেখ কামাল ক্রীড়া পুরস্কার

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ আগস্ট, ২০২৩,  8:49 PM

news image

দেশের ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় ক্রীড়া পুরস্কার। এর পরেই আছে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। দীর্ঘদিন স্থগিত থাকার পর দুই বছর আগে বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের নামে পুনরায় চালু হয় এই সম্মাননা। দেশের অন্যতম সফল ক্রীড়া সংগঠক শেখ কামালের জন্মদিনে আজ তৃতীয়বারের মত প্রদান করা হলো এই পুরস্কার। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ‌'শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩' পুরস্কার নিলেন ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠান। পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়। পুরস্কার বিজয়ীদের মধ্যে আজীবন সম্মাননা পান কিংবদন্তি হকি খেলোয়াড় এবং বাংলাদেশ জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক আবদুস সাদেক। খেলোয়াড় হিসেবে পুরস্কার পান বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ ও দক্ষিণ এশিয়ার স্বর্ণপদক বিজয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলাম। উদীয়মান খেলোয়াড় ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় টেবিল টেনিস খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয় এবং হকি খেলোয়াড় আমিরুল ইসলামকে। ক্রীড়া সাংবাদিক ক্যাটাগরিতে পুরস্কার পান খন্দকার তারেক মো. নুরুল্লাহ। ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে পুরস্কার পান আতাহার আলী খান। ক্রীড়া সংগঠক হিসেবে পুরস্কার পান মালা রানী সরকার ও ফজলুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম