ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

তাসকিন-শরীফুলের তোপে পাওয়ার বিপর্যস্ত আফগানিস্তান

#

ক্রীড়া প্রতিবেদক

১১ জুলাই, ২০২৩,  9:17 PM

news image

আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে শেষ ওয়ানডেতে মাঠে নেমে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। টাইগারদের দুই পেসার তাসকিন আহমেদ আর শরীফুল ইসলামের তোপের মুখে পড়ে পাওয়ার প্লে'তে ৪ উইকেট হারিয়ে মাত্র ২১ রান তুলতে পেরেছে আফগানরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দুপুর ২টায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহিদী হোয়াইটওয়াশের লজ্জা থাকে বাঁচতে শেষ ওয়ানডেতে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন পেসার এবাদত হোসেন। আজ শেষ ওয়ানডেতে একাদশে নেই হাসান মাহমুদ আর মুস্তাফিজুর রহমানও। একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম আর তাইজুল ইসলাম।  আজ একাদশে সুযোগ পেয়েই আফগানদের বিপক্ষে হুংকারটা ছাড়লেন শরীফুলই। টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই শরীফুলে তোপের মুখে পড়ে কোনো রানই নিতে পারেননি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রহমানুল্লাহ গুরবাজ। অতিরিক্ত ১ রান আসে ওভার থেকে। পরের ওভারে তাসকিন আহমেদের বলেও তেমন সুবিধা করতে পারেনি আগের ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরান। ওভার থেকে আসে মাত্র দুই রান। তৃতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ইব্রাহিম জাদরানকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শরীফুল। ১ রানেই ফিরে যান জাদরান। ওভারের পঞ্চম বলে আবারও মুশফিকের তালুবন্দি করান তিনে নামা আফগান ব্যাটার রহমত শাহকে। শরীফুলের এক ওভারে জোড়া আঘাতেই বিপাকে পড়ে যায় আফগান শিবির। ৩ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে আফগানরা। চতুর্থ ওভারে তাসকিনের প্রথম বলে বাউন্ডারি মেরে রানের খাতা খোলেন গুরবাজ। ওভার থেকে আসে ৫ রান। পরের ওভারে শরীফুলের বলে আবারও গুটিয়ে যান আফগান ব্যাটাররা।  ষষ্ঠ ওভারে বোলিং করতে এসে বাংলাদেশকে আবারও সাফল্য এনে দেন তাসকিন। কোনো রান না দিয়েই ওভারের পঞ্চম বলে গুরবাজকে উইকেটের পেছনে মুশফিকের তালুবন্দী করান তাসকিন। ২২ বল খেলে মাত্র ৬ রান করেই ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান। সপ্তম ওভারে এসে আবারও মেডেন ওভার করেন শরীফুল। পরের ওভারে তাসকিন এসে দেন মাত্র ১ রান। টাইগারদের এই দুই পেসারের আগুনে বোলিংয়ের সামনে যেন কোন জবাবই ছিলো আফগান ব্যাটারদের।  নবম ওভারের দ্বিতীয় বলেই আবারও সাফল্যের দেখা পান শরীফুল।এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান আফগান ব্যাটিংয়ের অন্যতম ভরসা মোহাম্মদ নবীকে। ৯ বল খেলে ১ রান করেই ফেরেন নবী। দলীয় ১৫ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় আফগানিস্তান। তাসকিন আর শরীফুলের তোপের মুখে পড়ে পাওয়ার প্লে'র শেষে ৪ উইকেট হারিয়ে মাত্র ২১ রান তুলতে পারে আফগানিস্তান। আফগানদের হয়ে ১৭ বলে ৪ রান নিয়ে উইকেটে আছেন অধিনায়ক হাশমতুল্লাহ শহিদী। আর ২ বলে ২ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন নাজিবুল্লাহ জাদরান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম