ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

তারেক রহমান বরিশাল যাচ্ছেন বুধবার, চলছে প্রস্তুতি

#

০২ ফেব্রুয়ারি, ২০২৬,  7:09 PM

news image

নির্বাচনি প্রচারণায় বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন তিনি জেলার ঐতিহাসিক বেলস পার্ক মাঠে জনসভায় বক্তব্য দেবেন। সোমবার (২ ফেব্রুয়ারি) বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব ও তারেক রহমানের জনসভার মঞ্চ তৈরির আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। জিয়া উদ্দিন সিকদার বলেন, ২০ বছর পর তারেক রহমান বরিশাল আসবেন- এমন খবরে দক্ষিণাঞ্চলবাসী উন্মুখ হয়ে আছে। তারেক রহমান এখন সারাদেশের বিভিন্ন স্থানে জনসভা করছেন, তাই শিডিউল রক্ষা করা অনেকটা কঠিন হয়ে পড়ায় দুইবার তারিখ পরিবর্তন হয়েছে। এবার নির্ধারিত দিনেই বরিশালের জনসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঞ্চ তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। জানা গেছে, বরিশালের বেলসপার্কে তারেক রহমানের জনসভার দিন প্রথমে ২৬ ও পরবর্তীতে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে তা পরিবর্তন করে ৪ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। তারেক রহমান হেলিকপ্টারে বরিশালে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম